শিরোনাম
◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ১১:২০ রাত
আপডেট : ২৩ মে, ২০২১, ১১:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবতীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা

মাহফুজুর রহমান: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামে এক যুবতীকে ধর্ষণের অভিযোগে ঝিনাইদহ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। ভিকটিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় একই গ্রামের রুস্তম আলীর ছেলে আশিকুর রহমান (আশিক) কে অভিযুক্ত করা হয়েছে। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯ (১) ধারায় বাদীর অভিযোগ শুনানি শেষে তা আমলে নিয়ে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মহেশপুর থানাকে নির্দেশ দিয়েছেন।

গত ৪মে রাতে ঐ যুবতীর পিতামাতা বাড়িতে না থাকার সুযোগে লম্পট আশিক তার বাড়িতে ঢুকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ব্যাপারে বিচার চেয়ে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অজ্ঞাত কারণে বাদীর অভিযোগটি থানায় রেকর্ডভুক্ত না করে কালক্ষেপণ করতে থাকে। ফলে বাধ্য হয়ে ধর্ষণের বিচার চেয়ে ১২ই মে বিজ্ঞ আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

আদালতের নির্দেশে মহেশপুর থানায় মামলাটি রেকর্ডভুক্ত হয়। যার নং-৩২(৫)২১।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় জানান, আসামীকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়