শিরোনাম
◈ এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার ◈ সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতের জন্য এনবিআরের নতুন আদেশ  ◈ সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৮১ কোটি ডলার ◈ বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ-ভারত বিটুবি টাস্কফোর্সের তাগিদ ◈ মুহম্মদ জাফর ইকবাল ও সা‌বেক ভি‌সি  মাকসুদ কামালসহ ৫ জ‌নের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ◈ এশিয়ান গেমস ম‌হিলা ক্রিকে‌টে স্বর্ণ-রৌপ্যের সুযোগ শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পা‌কিস্তান ◈ রাজধানীতে বাসে আগুন দেওয়ার চেষ্টার সময় যুবক আটক ◈ আরও ৪ শিশুর মৃত্যু হামের উপসর্গে, মোট ১০৫৭ ◈ আরও ৬ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ১৫৯৩ ◈ জাল টাকার বস্তা ময়লার ভাগাড়ে, আসল ভেবে হুলস্থুল কাণ্ড

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মালিতে সশস্ত্র দুঃস্কৃতিকারীদের বিরুদ্ধে বাংলাদেশি শান্তিরক্ষীদের আভিযানিক সাফল্য

মাসুদ আলম: [২] মালির গাও প্রদেশে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট বাংলাদেশ ব্যাটালিয়ন (ব্যানব্যাট-৭, মিনুসমা), ৩৪ বীর, সেক্টর ইস্ট এ দায়িত্বরত রয়েছে। উক্ত কন্টিনজেন্ট গত ২০থেকে ২৬ মে পর্যন্ত জাতিসংঘের একটি লজিষ্টিক কনভয়কে গাও থেকে মেনেকায় স্কর্ট প্রদান করার জন্য দায়িত্বে নিয়োজিত থাকার সময় গত ২২ মে গাও হতে ২৩০ কিলোমিটার দূরে আকস্মিক ৮/১০ জন সশস্ত্র দুঃস্কৃতিকারী মটর সাইকেল যোগে কনভয়ের উপর অতর্কিতে গুলি বর্ষন শুরু করে।

[৩] প্রত্যুত্তরে বাংলাদেশ শান্তিরক্ষীরা অত্যন্ত সাহসিকতার সাথে সন্ত্রাসীদের উপর পাল্টা আক্রমণ করে প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে দুঃস্কৃতিকারীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়। এই বীরত্বপূর্ণ সাহসী অভিযানের জন্য বাংলাদেশী শান্তিরক্ষীরা সর্বমহলে প্রশংসিত হয়।

[৪] ওই ঘটনায় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর কৌশলগত নৈপুন্যতা এবং আক্রমণাতœক কার্যক্রমের কারণে কোন রকম ক্ষয়ক্ষতি ব্যতীত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

  • সর্বশেষ