শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৩:২৯ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৪, সুস্থ ৮৯৯

শাহীন খন্দকার, মহসীন কবির: [২] এপর্যন্ত সারাদেশে ৭ লাখ ৮৯ হাজার ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৯৯ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন। রোববার পর্যন্ত সারাদেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১২ হাজার ৩৭৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

[৩] এতে আরো জানানো হয়, ৪৮৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৮২টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ২০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৫৮ লাখ ২০ হাজার৬১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৪ জনেরই বয়স ৬০ বছরের বেশি। ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের ১জন।

[৪] ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯০শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬০শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ২৪ জন আর নারী ৮ জন। এদের মধ্যে ২৪ জন মারা গেছে সরকারি হাসপাতালে ৩ জন বেসরকারি হাসপাতালে আর ১জন বাসায় মারা গেছে।

[৫] এপর্যন্ত ঢাকা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭,১১৩, চট্টগ্রাম বিভাগে ২,৩৩৪, রাজশাহী বিভাগে ৬৫৩, খুলনা বিভাগে ৭৫২ ,বরিশাল বিভাগে ৩৭৪, সিলেট বিভাগে ৪৪৪ জন, রংপুর বিভাগে ৪৫১, ময়মনসিংহ বিভাগে ২৫৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়