শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০১:২৫ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে বিদেশি বিয়ারসহ দম্পতি আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের ডেইল পাড়ায় অভিযান চালিয়ে বিদেশি ৩০ ক্যান বিয়ারসহ মাদক কারবারী দম্পতিকে আটক করেছেন পুলিশ

[৩] শনিবার রাতে পৌরসভার ডেইল পাড়া থেকে বিয়ারসহ তাদের আটক করা হয়।

[৪] আটকরা হলেন- টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার ইসলামের ছেলে মোঃ মনিক্যা প্রকাশ বেলু (৫০) ও ডেইল পাড়ার তার স্ত্রী হামিদা খাতুন (৪৫)।

[৫] টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, শনিবার রাতে থানা পুলিশের একটি চৌকষ টিম ডেইল পাড়ায় অভিযান পরিচালনা করে এক দম্পতি মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের হেফাজতে থাকা বিদেশি ৩০ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

[৬] তিনি আরো জানান, আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়