শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৯:২০ সকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৯:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরের কাশিমপুরে কারারক্ষী ও বহিরাগতদের সঙ্গে মারামারিতে আহত ৪, গ্রেপ্তার ৩

আতিকুর রহমান আমিন: [২] গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের সাথে বহিরাগতদের মারামারিতে অন্তত ৪ কারারক্ষী আহত হয়েছে। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ৮/৯ জনের একদল যুবক কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পূর্বপাশের বাউন্ডারী ওয়াল টপকিয়ে প্রবেশ করে। এসময় কাশিমপুর কারাগার-২ এর কারারক্ষী এরশাদ হোসেন বিষয়টি দেখতে পেয়ে তাদের জিজ্ঞাসাবাদ করলে আমপাড়তে কারাগারে প্রবেশ করেছে বলে জানায় তারা। এতে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে কারাগার থেকে তার সহকর্মীরা এগিয়ে এলে তাদের দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি হলে বহিরাগতরা পালিয়ে যায়।

[৪] গুরুতর আহত কারারক্ষি এরশাদ হোসেন, তার সহকর্মী হারুনুর রশিদ, পারভেজ হোসেন ও সুজন মিয়াকে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৫] শনিবার রাতে কারারক্ষী এরশাদ হোসেন বাদী হয়ে জিএমপি কোনাবাড়ী থানায় তিনজনের নাম উল্লেখসহ ৮ জনের নামে মামলা করেন। পরে মারামারি সাথে জড়িত আব্দুল করিম, মোঃ নাঈম ও সোহাম্মদ জামানকে গ্রেপ্তার করে পুলিশ।

[৬] কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, মারামারির ঘটনায় রাতেই ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ