শিরোনাম
◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’ ◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ২৩ মে, ২০২১, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রচণ্ড গরমে হাঁসফাঁস ঢাকাবাসীর, ফ্যান কেনার হিড়িক

নিউজ ডেস্ক : প্রচণ্ড গরমে ভুগছে ঢাকাবাসী। রাস্তায় চলাচলকারী মানুষেরা হাঁসফাঁস করছে গরমের কারণে। একটু প্রশান্তির জন্য এদিক সেদিক ছোটাছুটি করছে মানুষ। রাস্তায় চলাচলের সময় একটু গাছের ছায়া পেলেই সেখানে দাঁড়িয়ে কিছুটা বিশ্রাম নিয়ে তারপর চলাচল করতে দেখা যায় মানুষদের।

এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশের গরম কিছুটা কমলেও ঢাকার তাপমাত্রা বেড়েছে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গরমের কারণে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা বাসায় গিয়ে শান্তি পান না। বাসায় সিলিং ফ্যান থাকলেও এই গরমে সেটা কিছুই না। একটু প্রশান্তির জন্য অতিরিক্ত বাতাসের আশায় লোকজন ফ্যানের দোকানে ছুটে চলছে। স্ট্যান্ড ফ্যান, টেবিল ফ্যান, ছোট ছোট ফ্যান যার যেটা সামর্থ্য সেগুলো কিনছে।

শনিবার (২২ মে) রামপুরা, মালিবাগ ও মগবাজার এলাকায় বিভিন্ন, ফ্যানের খুচরা দোকানে গিয়ে দেখা যায় ক্রেতাদের ভিড় লেগে আছে। করোনাকালে দোকানিরাও মহাখুশি এই গরমের কারণে প্রচুর ফ্যান বিক্রি হচ্ছে বলে।

রামপুরা বাজারের বিপরীতে শাহীন ইলেকট্রিকের মালিক শাহীন জানান, এখনই ফ্যান বিক্রির সিজন। ঢাকায় গরমে ফ্যান বিক্রি অনেক বেড়েছে।

ফ্যান কিনতে আসা ফল ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, আমি চার তলায় থাকি পরিবার নিয়ে। উপরের ছাদ, প্রচণ্ড গরমের কারণে বাসায় ঢোকা যায় না। গরমে বাচ্চারাসহ পরিবারের সবাই খুব কষ্ট পাচ্ছে। তাই বাড়তি বাতাসের জন্য একটা স্ট্যান্ড ফ্যান কিনলাম চার হাজার টাকা দিয়ে।

অপর এক ক্রেতা রিকশাচালক চালক হাসু মিয়া জানান, টিনের ঘরে থাকি বাইরের থেকে বেশি গরম ঘরের ভেতরে। মনে হয় খাটের ওপরে ডিম রেখে দিলে সেটা সেদ্ধ হয়ে যাবে। অতএব বুঝতেই পারছেন এই প্রচণ্ড গরমে কত কষ্টে আছি। তাই একটা ছোট ফ্যান কিনতে আইছি। দাম বেশি চায়, ৬০০ টাকার মধ্যে পেলে নেব। বাংলানিউজ

  • সর্বশেষ