শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২২ মে, ২০২১, ১২:২৫ দুপুর
আপডেট : ২২ মে, ২০২১, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

রাজু আহমেদ:[২] তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে জাহাঙ্গীর আলম (২৮) নামে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে (২২ এপ্রিল) উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর গ্রাম সংলগ্ন চৌদ্দপ্লট হাওর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

[৩] উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম (উত্তরপাড়া) গ্রামের মুহাম্মদ আলীর ছেলে তিনি।তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আ্ইনের আওতায় নিয়ে আসা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়