শিরোনাম
◈ দিনের ময়লা দিনেই সরাতে হবে, ১০০ টাকার বেশি নিলে ও ময়লা না সরালে লাইসেন্স বাতিল : ডিএসসিসি প্রশাসক ◈ ক্ষমতার পালাবদলে টালিউডে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে তারকাদের অবস্থান ◈ মহাসড়কে গরুর হাট নয়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ নির্দেশনা ◈ সীমান্তে কাঁটাতারের ঘোষণা শুভেন্দুর, ঢাকার জবাব: ‘বাংলাদেশ ভয় পায় না’ ◈ সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই মনিটরিং, এক সপ্তাহে ৩ শতাধিক মামলা ◈ যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যে বাংলা‌দে‌শের জনশক্তি রপ্তানি অর্ধেক কমে গেছে, বিকল্প বাজার কতদূর? ◈ ইরানের জবাবে কী আছে, ট্রাম্প কেন ক্ষুব্ধ—তেহরানের পাল্টা প্রস্তাবে নতুন উত্তেজনা ◈ আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম! ◈ দর বাড়ার পর নতুন দামে বিক্রি হচ্ছে সোনা, ভরি কত? ◈ পদত্যাগ করলেন ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৮:৪৪ সকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হেলাল মহিউদ্দীন: হেফাজতে মৃত্যুতে তীব্র ঘৃণা ও নিন্দা জানানোই কি যথেষ্ট?

হেলাল মহিউদ্দীন: হেফাজতে আরেকটি মৃত্যু, এবার হেফাজত নেতা! যেকোনো জীবনসংহারের মানবিক ধস একই। একই সুনামিতে তছনছ হয় পরিবার-স্বজন। হেফাজতে মৃত্যুতে তীব্র ঘৃণা ও নিন্দা জানানোই কি যথেষ্ট? রাজনৈতিক ভাবাদর্শজনিত কারণে অনেকেই কি এই মৃত্যুটিও এড়িয়ে যাচ্ছেন না? এই চর্চা চলতে দিলে যখন আপনাদের পালা আসবে তখন অন্য ভাবাদর্শের মানুষেরাও এড়িয়ে যাবেন, নিশ্চিত থাকুন। ভাবাদর্শ মরবে না। মরে সাফ হবে রক্ত-মাংসের মানুষ!
বাংলাদেশে প্রতি বছর গড়ে ২০০জন মানুষ পুলিশ হেফাজতে অথবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়। সংখ্যাটি কি আতঙ্ককর নয়? ২০২০ সালে মরতে হয়েছে ২০৭ জনকে। বাংলাদেশ UN Convention Against Torture (UNCAT)  এ স্বাক্ষরকারী দেশ। ২০১৩ সালে ‘হেফাজতে মৃত্যু প্রতিরোধ আইন'ও করেছে। এসব তথ্য নাকি শুধু বিসিএস পরীক্ষার্থীদেরই কাজে লাগে! ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়