শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০২:২০ রাত
আপডেট : ২২ মে, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে সার্জেন্টের কাছে ভুয়া এসআই সোহেল আটক

নিউজ ডেস্ক : শুক্রবার (২১ মে) সন্ধ্যায় মোটরসাইকেল ছাড়াতে এসে ভুয়া পরিচয় দিয়ে আটক হন তিনি। তার বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা নম্বর ১০২। তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশ সার্জেন্ট সোহরাব হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এসআই পরিচয় দেওয়া সোহেল রানা শেরপুর জেলা শ্রীবরদী থানার বাড়েয়া ৫ নম্বর ঘোসাইপুর গ্রামের মৃত ইস্রাফিল খানের ছেলে।

সার্জেন্ট সোহরাব হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় মোহাম্মদপুর টাউন হল ট্রাফিক বক্সের সামনে একটি মোটরসাইকেল আটকিয়ে কাগজপত্র চাওয়া হলে সোহেল রানা পাশ থেকে এসে নিজেকে এসআই পরিচয় দিয়ে পকেট থেকে কার্ড বের করে। এসআই পরিচয়ে কার্ড সন্দেহ হলে তাকে জিজ্ঞেসা করা হয়, সে কততম ব্যাচের। তখন সোহেল নিজেকে ৯ তম ব্যাচের সার্জেন্ট পরিচয় দেয়। পরে পরিচয়পত্র ভুয়া হওয়ায় তাকে আটক করা হয়।

আটককৃত সোহেল একটি মোটরসাইকেলের সুপারিশ করার জন্য নিজেকে পুলিশের এসআই পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মরত আছে বলে আইডি কার্ড প্রদর্শন করে।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন্স) মো. দুলাল হোসেন বলেন, পুলিশ সার্জেন্ট আমাদের থানায় খবর দিলে আমরা ওই ব্যক্তিকে থানায় নিয়ে আসি। প্রথমে আমরা তার কাছে জানতে চাইলাম তিনি সত্যি সত্যি পুলিশের এসআই কি না। এক পর্যায়ে তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে। আমি এসএসসি পাসও করিনি’। আদাবর থানার শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের ৩০৬/সি বাসায় ভাড়া থাকেন তিনি। তার বাড়ি শেরপুর জেলার শ্রীবরদী থানার বাড়েরা গ্রামে। এ ঘটনায় মামলা হয়েছে।

  • সর্বশেষ