শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৮:৫৩ রাত
আপডেট : ২১ মে, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গৃহপরিচারিকাকে চড় মারায় ছাদ থেকে লাফ

মাসুদ আলম: [২] শুক্রবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে চারতলা একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয় রুবিনা (২০)। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গৃহকর্তা ফেরদৌস মো. শাওনকে আটক করে পুলিশ।

[৩] রুবিনার মা মরিয়ম বলেন, তার মেয়ে তিন-চার মাস হলো ধানমণ্ডির একটি বাসায় কাজ করছে। সিলেট থেকে মেয়ের সঙ্গে দেখা করতে ঢাকায় আসেন মরিয়ম। মেয়েকে ফোন দিয়ে তিনি ধানমণ্ডিতে যান। কিন্তু সে ধানমন্ডির কোথায় থাকে তা জানেন না। ধানমণ্ডি এসে মেয়েকে আবার ফোন দেন তিনি। কিন্তু তার মালিক তাকে বাসা থেকে বের হতে দিচ্ছিলেন না। পরে তিনি মেয়েকে বলেন তোমার মালিককে ফোন দাও। গৃহকর্ত্রী ইসরাতকে ফোন দিলে তিনি লাইন কেটে দিতে বলেন। তখন তিনি রুবিনকে চড় মারেন। সে তখন কেঁদে ওঠে। এসব তিনি ফোনেই শুনতে পান। পরে আনজু নামে এক মহিলার মাধ্যমে জানতে পারেন তার মেয়ে ছাদ থেকে লাফ দিয়েছে।

[৪] গৃহকর্তা ফেরদৌস মো. শাওন বলেন, দুপুরে খাওয়ার পর থেকে রুবিনাকে পাওয়া যাচ্ছিল না। পরে দারোয়ানকে মাধ্যমে তিনি জানতে পারেন পাশের ভবনের ছাদে রুবিনা পড়ে আছেন। আনজু নামে একজনের মাধ্যমে তাকে কাজে এনেছিলেন।

[৫] ধানমণ্ডি থানার এসআই ছবির উদ্দিন শিকদার বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়