শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৭:২৪ বিকাল
আপডেট : ২১ মে, ২০২১, ০৯:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে ৮৩ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

শরীফ শাওন : [২] উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার চেয়ে রোজিনা ইসলামের ওপর নির্যাতনের বিষয়ে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে বিবৃতি দেন বিশিষ্ট নাগরিকবৃন্দ।

[৩] শুক্রবার বিবৃতিতে তারা বলেন, রোজিনার বিরুদ্ধে করা মামলার ধারাগুলো জামিনযোগ্য, জামিন পেলে মামলার পরবর্তী শুনানীতে কোনো রকমের জটিলতা সৃষ্টি হতো না। জামিনের বিষয়ে আদালতের বিলম্ব আমাদের যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ করেছে। নাগরিক সমাজসহ সবাই আশা করেছিল যে ‘ঘটনার সংবেদনশীলতা, নাগরিকের জামিন পাওয়ার অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে দৃঢ়তা প্রদর্শন করে’ বৃহস্পতিবারই তার জামিন মঞ্জুর হবে। কিন্তু জামিন আদেশের দিন রোববার ধার্য করা হয়েছে।

[৪] বিবৃতিতে আরও বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মনগড়া অভিযোগে রোজিনাকে গ্রেপ্তারে দেশ ও বিদেশে তীব্র প্রতিবাদ ও প্রতিক্রিয়া হয়। সাংবাদিক ও নাগরিক সমাজ এমনকি সরকারের দায়িত্বশীল পর্যায় থেকেও গ্রেপ্তারকে অনাকাঙ্খিত বলে বক্তব্য দেওয়া হয়। এতে সরকারকে বিব্রত করেছে বলেও জানানো হয়। জাতিসংঘ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশি শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি স্বাধীন সাংবাদিকতা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতন্ত্রের বিকাশে দেশ ও সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। সম্পাদনা: মেহেদী হাসান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়