শিরোনাম
◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু  ◈ দখলমুক্ত ফুটপাত, কমছে যানজট : নতুন রূপে ফিরছে রাজধানী ◈ মহাসড়কে ডাকাতের দৌরাত্ম্য, রাত নামলেই আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২১ মে, ২০২১, ০৩:০৪ দুপুর
আপডেট : ২১ মে, ২০২১, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোয়াড সম্প্রসারণ নিয়ে কখনও কোনও আলোচনাই হয়নি, চীনা হুশিয়ারির প্রেক্ষিতে বলছে ভারত

আসিফুজ্জামান পৃথিল: [২] ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি ভার্চ্যুয়াল সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, গত ১৩ মার্চ কোয়াডের প্রথম ভার্চ্যুয়াল শীর্ষ সম্মেলনের পর ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা জানিয়েছিলেন কোয়াডের সদস্য বহর বাড়ানোর কোনো প্রস্তাবই আলোচিত হয়নি। দ্য হিন্দু

[৩] ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং ১০ মে ঢাকায় এক মতবিনিময় সভায় বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীনবিরোধী একটি ছোট গ্রুপ। অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে নিরাপত্তার উপাদান আছে। এই প্রেক্ষাপটে বলব, এ ধরনের ছোট গোষ্ঠী বা ক্লাবে যুক্ত হওয়ার ভাবনাটা ভালো না। বাংলাদেশ এতে যুক্ত হলে তা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট খারাপ করবে।’

[৪] এখন ভারত বলছে, কোয়াডের চার সদস্য যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এর বাইরে নতুন কিছু বলার নেই। কোয়াডের শীর্ষ বৈঠকের পর দেশটির পররাষ্ট্রসচিব শ্রিংলা বলেছিলেন, ‘কোয়াডের সদস্যসংখ্যা বাড়ানো নিয়ে কোনো আলোচনা শীর্ষ সম্মেলনে হয়নি। বাড়ানোর কোনো চেষ্টাও নেই। যদিও কোনো কোনো সদস্য এই অঞ্চলে অন্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতায় আগ্রহী। যেমন ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইউরোপ যথেষ্ট আগ্রহ দেখিয়েছে।’

[৫] তবে চীনা রাষ্ট্রদূতের ওই মন্তব্যের বিষয়ে কিছু বলতে চাননি অরিন্দম বাগচি। তিনি বলেন, বাংলাদেশ সরকার এ বিষয়ে তাদের অভিমত আগেই জানিয়ে দিয়েছে।

  • সর্বশেষ