শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১০:৪০ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ১০:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চান্দিনায় বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক আটক

শাহিদুল ইসলাম: কুমিল্লার চান্দিনায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকার করার অভিযোগে সাইদুর রহমান (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ মে) রাতে চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদ্রাসা শিক্ষক সিরাজুল ইসলাম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার সানোখালী গ্রামের নূরুল আমিন এর ছেলে। এ ঘটনায় ভূক্তভোগী শিক্ষার্থীর পিতা রজ্জব আলী বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়- চান্দিনার গল্লাই ইউনিয়নের কালিয়ারচর সিরাজুল উলুম হাফিজিয়া নূরানী মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যয়ণরত শিক্ষার্থী (১০) কে ভয় দেখিয়ে কয়েকদিন যাবৎ বলাৎকার করে আসছে। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে মাদ্রাসায় আসতে রাজি না হওয়ায় সন্দেহ জাগে।

পরবর্তীতে ছেলের মুখে ওই ঘটনা শুনে থানায় লিখিত অভিযোগ করেন রজ্জব আলী।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান- অভিযোগ পাওয়ার সাথে সাথে ওই মাদ্রাসা শিক্ষককে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে। এ ঘটনায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়