শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ২০ মে, ২০২১, ১২:৪১ দুপুর
আপডেট : ২০ মে, ২০২১, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বসত ভিটায় গাঁজা চাষ, আটক এক

কায়সার হামিদ : [২] ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ হাজীপাড়ায় মোস্তাক আহমদের বসত ভিটায় অভিযান চালিয়ে তার চাষ করা গাঁজা ক্ষেত থেকে ২৪ টি গাঁজা গাছের চারা, ৪ শত গ্রাম শুকনো গাঁজাসহ মাদককারবারী মোস্তাক আহমদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ সদস্যরা।

[৩] বৃহস্পতিবার (২০ মে) সকালে র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেসন্স) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] এতে জানানো হয়েছে, বুধবার (১৯ মে) রাতে উল্লিখিত স্থানে গাঁজা চাষ, গাঁজা বেচা-কেনার খবর পেয়ে র‍্যাব-১৫ এর একটি অভিযানিক টিম উক্ত স্থানে গেলে মাদককারবারী র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা উক্ত মাদককারবারীকে আটক করে। পরে তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় র‍্যাব সদস্যরা মাদককারবারী মোস্তাক আহমদের বাড়ির আঙ্গীনায় গাঁজা ক্ষেতের সন্ধান পায়। চাষকরা গাঁজা ক্ষেত থেকে র‍্যাব সদস্যরা ২৪ টি গাঁজা গাছের চারা উদ্ধার করে।

[৫] ধৃত মাদককারবারী মোস্তাক আহমদ (৫০) একই এলাকার মৃত ফজল আহমদের পুত্র। উদ্ধারকৃত গাঁজা গাছের চারা, শুকনো গাঁজাসহ কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে চালান দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ সুত্রে জানা গেছে।

[৬] আাসামি মোস্তাক আহমদ দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে বেচা-কেনা করত বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ