শিরোনাম
◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ ◈ চিনিযুক্ত পণ্যে কর কমানোর ভাবনা, স্বয়ংক্রিয় ট্যাক্স রিফান্ড চালুর পরিকল্পনা এনবিআরের ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই ট্রাক খাদে উল্টে নিহত ১৫ ◈ ঈদে জাতীয় ঈদগাহে থাকছেন তারেক রহমান, নিজ নিজ এলাকায় নামাজ পড়বেন মন্ত্রীরা ◈ স্পেন-ফ্রান্স-যুক্তরাজ্যে অস্বাভাবিক গরম, সতর্কতা জারি! ◈ ‘চীনের এই বিপদে বাংলাদেশ পাশে আছে’, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা

প্রকাশিত : ২০ মে, ২০২১, ০১:৫১ রাত
আপডেট : ২০ মে, ২০২১, ০১:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজফার হোসেন: যেকোনো মুহূর্তেই যেকোনো অবিচার-অত্যাচারের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদ-প্রতিরোধ একাধিক অর্থেই গুরুত্বপূর্ণ এবং জরুরি

আজফার হোসেন: প্রশ্ন তোলা হয়েছে : ‘বাঘের কাছে প্রাণভিক্ষা? এই রাষ্ট্র এই সরকার কি জনতার?’ না, এই সরকার জনতার নয়। নির্বাচনকে-প্রহসন-বানানো, ভোট-চুরি-করা এই সরকার যে এর মধ্যেই তার বিভিন্ন অপকর্মের ভেতর দিয়ে স্বৈরাচারী হয়ে উঠেছে তাতে অনেকের মতোই আমার কোনো সন্দেহ নেই। তাই এই প্রশ্নটা উঠেছে, এই সরকারের কাছে কীসের দাবি? এও বলেন কেউ কেউ, এই সরকারের কাছে কোনো কিছু দাবি করা মানেই এই সরকারকে বৈধতা দেওয়া। কিন্তু তারপরও একেবারে কেজো রাজনীতির স্বার্থেই বলা যাবে যে, প্রতিটি স্বৈরাচারী সরকারকেই দাবির মুখে রেখে তাকে লাগাতার চাপের মধ্যে রাখতে হয়, যাতে পরবর্তী সময়ে আন্দোলনের স্বার্থে (যদি সেই আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়ে ওঠে) সেই সরকারের সঙ্কট আর ফাটলকে কাজে লাগানো যায়।

সত্য, ক্ষমতাবানরা যে কথা শুনবেই তার কোনো গ্যারান্টি নেই, তাদের বিরুদ্ধে প্রতিবাদ আর প্রতিরোধ যে আমাদের বিজয়কে ছিনিয়ে আনবে, তারও কোনো গ্যারান্টি নেই; কিন্তু প্রতিবাদ আর প্রতিরোধ না থাকলে আগেভাগেই যে পরাজয় ঘটবে, তার অবশ্য গ্যারান্টি আছে। তাই আমি মনে করি, যেকোনো মুহূর্তেই যেকোনো অবিচার আর অত্যাচারের বিরুদ্ধে যেকোনো প্রতিবাদ আর প্রতিরোধ একাধিক অর্থেই গুরুত্বপূর্ণ ও জরুরি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়