শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৮:০০ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০৮:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে ঘরের দরজা ভেঙ্গে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেফতার

অহিদ মুকুল: [২] জেলার চাটখিলে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে আবদুল হাকিম নামে এক যুবকের বিরুদ্ধে। তাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

[৩] গ্রেফতারকৃত আবদুল হাকিম ওই উপজেলার দক্ষিণ রামায়ণপুরের আবুল কাশেমের ছেলে। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

[৪] ধর্ষণের শিকার গৃহবধূ জানান, ১৯ এপ্রিল রাতে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে আবদুল হাকিম। ওই ঘটনা কাউকে না জানাতে নানাভাবে ভয়ভীতি দেখায়। এ কারণে তিনি এতদিন চুপচাপ ছিলেন।

[৫] মঙ্গলবার (১৮ মে) রাতে হাকিম আবারো তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এরপর তিনি পালিয়ে গিয়ে থানায় অভিযোগ করেন।

[৬] চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার গৃহবধূর অভিযোগ পেয়ে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়