শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় আম কুড়াতে গিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

রুবেল মজুমদার: [২] বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের চন্দ্রাবতী পোদ্দার বাড়ির বাগানে ১৮ মে দিবাগত বুধবার গভীর রাতে বাগানে আম কুড়াতে গিয়ে এক সন্তানের জননীর মুখ হাত পা বেঁধে গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই জড়িতদের গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

[৩] বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করনে নির্যাতিতা ঐ নারী। গতরাত আনুমানিক আড়াইটায় ভুক্তভোগী এক সন্তানের জননী (২৬) ঝড়ের পরে আম কুড়াতে বের হয়।

[৪] আম কুড়ানোর এক পর্যায়ে বাড়ির পাশের বাগানে প্রবেশ করলে ৪ জনের সঙ্ঘবদ্ধ দল ভুক্তভোগীর ওড়না দিয়ে মুখ বেঁধে হাত ও পা চেপে ধরে তার ওপর পাষবিক নির্যাতন চালায়। এ ঘটনায় ১৯মে বুধবার সাকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ আসামিকে আটক করে পুলিশ।

[৫] বুড়িচং থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ বলেন, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার বেড়াজাল এলাকার মৃত আকমত আলীর ছেলে আঃ রহিম (৩২), বুরবুরিয়া গ্রামের সিরাজ (সিরু) মিয়ার ছেলে স্বপণ (৩৫) ও রংপুর জেলার গঙ্গানগর উপজেলার মন্ডলপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন এর ছেলে মমতাজ উদ্দিন (৩৫) কে আটক করা হয়েছে। আটককৃত আসামিরা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে।

[৬] বিজ্ঞ আদালত আসামিদের জেল হাজতে প্রেরণ করেছে। জড়িত অপর এক আসামি পলাতক রয়েছে। ভুক্তভোগীকে মেডিকেল চেকআপের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়