শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দ্বিতীয় ধা‌পে আ‌রো চার ট্রাক ঔষধ গেলো ভার‌তে

র‌হিদুল খান : [২] মহামারি করোনা মোকাবিলায় উপহার স্বরুপ জরুরি চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে দ্বিতীয় ধাপে চারটি ট্রাকে ২ হাজার ৬৭২ কার্টুন বিভিন্ন ঔষধ সামগ্রী ভারতে পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার সন্ধ‌্যায় বেনাপোল বন্দর দিয়ে জরুরি এ চিকিৎসা সামগ্রীর চালান ভারতে পাঠানো হয়েছে।

[৩] জরুরি চিকিৎসা সামগ্রীগুলো ভারতে পাঠাতে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহযোগিতা করছেন রবি ইন্টারন্যাশনাল নামে একটি সিএন্ডএফ এজেন্ট। ভারতের রেড ক্রস সোসাইটি এই রেমডেসিভির ইনজেকশন গুলো গ্রহণ করবে।

[৪] রবি ইন্টারন্যাশনালের মালিক রবিউল ইসলাম রবি জানান, দ্বিতীয় চালানে বাংলাদেশ সরকারের সহায়তার এসব চিকিৎসা সরঞ্জাম ভারতে প্রবেশ করেছে। কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপহাইকমিশারের কর্মকর্তারা বিষয়টি তদারকি করছেন। বাংলাদেশ সরকারের পক্ষ্যে এসব চিকিৎসা সামগ্রী ভারতকে দেওয়ার জন্য পেট্রাপোল সীমান্ত থেকে তারা গ্রহণ করেছেন।

[৫] বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জালিল জানান, বন্ধু রাষ্ট্র হিসেবে বিভিন্ন ধরনের ঔষধ সামগ্রী ভারত সরকারকে উপহার হিসেবে দিয়েছে বাংলাদেশ সরকার। এই ঔষধ সামগ্রী বেনাপোল বন্দরে এসে পৌঁছালে কাগজপত্রের আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে ভারতে পাঠানো হয়েছে।

[৬] দ্বিতীয় দফায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ১০ হাজার রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় বাংলাদেশ সরকার ভারতকে চারটি ট্রাকে ২ হাজার ৬৭২ কার্টুনে ১৮ ধরনের বিভিন্ন ঔষধ ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে।

[৭] এই ঔষধ সামগ্রী ভারত সরকারের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হরা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়