শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু ◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০৪:০৩ সকাল
আপডেট : ১৯ মে, ২০২১, ০৪:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ বি এম কামরুল হাসান: সচিবালয় কি নাগরিকদের জন্য নিরাপদ নয়?

এ বি এম কামরুল হাসান: তাহলে সচিবালয় কি দেশের নাগরিকদের জন্য নিরাপদ নয়? ধরে নিলাম, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম গোপনীয় নথি চুরি করেছেন, অপরাধ করেছেন, ফৌজদারি। সচিবালয়ে সব সময় পুলিশ থাকে। তাদের কাছে হস্তান্তর করা যেত । পাঁচ ছয় ঘন্টা আটকে রাখা কেন? হেনস্থা কেন? শারীরিক, মানসিক নির্যাতন কেন? আর ওই যে ওড়না দিয়ে মাথা ঢাকা এক নারীকে দেখলাম, রোজিনার গলা চেপে ধরেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠকে রুদ্ধ করতে উদ্যত। তিনি কি সিভিল পোশাকে মহিলা পুলিশ? নাকি সিভিল কেউ? কে এই মহীয়সী নারী? মহিয়সী যদি সিভিল কেউ হন, তাহলে সচিবালয় আসলেই নিরাপদ নয়, সাধারণ নাগরিকদের জন্য। লেখক : চিকিৎসক

  • সর্বশেষ
  • জনপ্রিয়