শিরোনাম
◈ সাহাবুদ্দিনের পদত্যাগে জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: শফিকুর রহমান ◈ সাহাবুদ্দিনের বিদায়ে শেখ হাসিনার সমর্থনের শেষ স্তম্ভও ভাঙল : রয়টার্সের প্রতিবেদন ◈ আই অ্যাম সিক, সো ইট ইজ ডান: পদত্যাগের পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ◈ রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে পদত্যাগ করেছেন: স্পিকার (ভিডিও) ◈ হাফিজ উদ্দিনের জন্য ভিআইপি প্রটোকল, বাসভবনে এসএসএফের কড়া নিরাপত্তা ◈ যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল ◈ স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ◈ আমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: সংবাদ সম্মেলনে স্পিকার ◈ কী লেখা আছে রাষ্ট্রপতির পদত্যাগপত্রে? ◈ জল্পনার অবসান: পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, অন্তর্বর্তী দায়িত্বে স্পিকার

প্রকাশিত : ১৯ মে, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ১৯ মে, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধ্বংসস্তূপের নগরী গাজায় নিহত বেড়ে ২১৭

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল মঙ্গলবার (১৮ মে) রাতেও চলে দফায় দফায় বিমান হামলা। ইহুদি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে শিশুই ৬৩ জন। খবর আল-জাজিরার।

ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ছাড়িয়ে চলেছে পৃথিবীর সব অমানবিকতার মাপকাঠি। বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ আর আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দখলদার ইহুদি বাহিনীর আগ্রাসন চলছেই।

হামাসের গোপন সুরঙ্গ লক্ষ্য করে হামলা চালানোর কথা বলা হলেও রক্ষা পায়নি আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা রেড ক্রিসেন্টের কার্যালয়। স্যাটেলাইটে ধারণকৃত ছবিতেও উঠে আসছে ইসরায়েলি আগ্রাসনের চরম ভয়াবহতার চিত্র।

ইসরায়েলি বর্বরতায় প্রতিদিনই ফিলিস্তিন পাড়ায় ভারি হচ্ছে লাশের মিছিল। বাড়ছে নিষ্পাপ শিশুদের প্রাণহানি। এ পর্যন্ত আহত হয়েছেন প্রায় দেড় হাজার নিরীহ ফিলিস্তিনি। যারমধ্যে সাড়ে ৩শ’ নিষ্পাপ মুখ। প্রাণে বাঁচতে জাতিসংঘ পরিচালিত বিভিন্ন স্কুলে আশ্রয় নিলেও ইসরায়েলি আগ্রাসন থেকে মিলছে না রেহাই।

তারা বলছেন, আমাদের ওপর ইসরায়েল রীতিমতো গণহত্যা চালিয়ে যাচ্ছে। আশা করি, বিশ্ব সম্প্রদায় আমাদের পাশাপাশে দাঁড়াবে। ইসরায়েলি হামলার প্রতিবাদ করবে। শুধু এই আশ্রয় কেন্দ্রেই ৪০ হাজারের মতো মানুষ রয়েছি। খাবার নেই। আবার কখন যেন ইসরায়েল আমাদের ওপর হামলা চালায়। বেঁচে থাকার মতো পরিস্থিতি দেখছি না।

গাজার পাশাপাশি এবার লেবাননে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। রকেট হামলার অভিযোগে লেবানানের দক্ষিণ সীমান্তে ২২টি রকেট শেল নিক্ষেপ করে ইহুদি বাহিনী। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের উত্তাপ ছড়িয়েছে জর্ডান সীমান্তেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়