শিরোনাম
◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমলাতান্ত্রিক জটিলতায় অনিশ্চিত রাশিয়ার কোভিড টিকা: স্পুটনিক ফাইভ

মিনহাজুল আবেদীন: [২] মঙ্গলবার (১৮ মে) ডিবিসি টিভির এক প্রতিবেদনে জানায়, রাশিয়া থেকে স্পুটনিক ফাইভ টিকার ৬ কোটি ডোজ পাওয়ার নিশ্চয়তা ছিলো। কিন্ত প্রক্রিয়াগত জটিলতা আর স্বাস্থ্যবিভাগের অনাগ্রহের কারণে তা ঝুলে আছে।

[৩] এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, রাশিয়ার টিকার অনেক শর্ত আছে। রাশিয়া দিতে চাইলেও বাংলাদেশ তার প্রয়োজনের বেশি টিকা নিতে চায় না। প্রাথমিকভাবে চীন ও রাশিয়ার কাছ থেকে টিকা নেয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

[৪] তথ্য মতে, বাংলাদেশের চাহিদা অনুযায়ী ৬ কোটি ডোজ স্পুটনিক ফাইভ সরবরাহের প্রাথমিক সমঝোতা হয় রাশিয়া ও বাংলাদেশের মধ্যে। সেই অনুযায়ী ৩১ আগস্টের মধ্যে ৪০ লাখ স্পুটনিক ফাইভ আসার কথা রয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ বাংলাদেশ পাওয়ার কথা আরও ১ কোটি ডোজ টিকা।

[৫] স্বাস্থ্য মন্ত্রণালয় চায় টিকা আমদানি প্রক্রিয়ায় স্থানীয় এজেন্ট দিতে। অন্যদিকে রাশিয়া বলছে দুই দেশের সরকারের মধ্যে চুক্তিতে কোনও তৃতীয় পক্ষ থাকতে পারবে না। সরাসরি সরকার গ্রহণ করবে টিকা। আর এ শর্তেই ঝুলে গেছে টিকা আমদানি প্রক্রিয়া।

[৬] এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, প্রত্যেকেরই অনেক শর্ত থাকে। আমরা তাদেরটা মানতে পারি না, তারা আমাদেরটা মানতে পারে না। নেগোসিয়েশন চলছে। এটা হলে আমরা পরবর্তী স্টেজে যেতে পারে।

[৭] রাশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি বলছেন, শভভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে পারলে বাংলাদেশের চাহিদা মতো করোনা টিকা জি টু জি ভিত্তিতে রাশিয়া থেকেই পাওয়া সম্ভব। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ