শিরোনাম
◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা ◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৬:১০ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোজিনা ইসলামকে হেনস্তা রাষ্ট্রের ভয়ংকর চিত্র: জেএসডি

সমীরণ রায়: [২] মঙ্গলবার জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আসম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতি বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা, ৫ ঘণ্টা আটক রেখে নির্যাতন, গ্রেপ্তার ও মামলার ঘটনায় রাষ্ট্রের ভয়ংকর চিত্র প্রকাশিত হয়েছে। এ ধরনের নির্যাতন সংবাদপত্রের স্বাধীনতা নিয়ন্ত্রণে সরকারের অপকৌশল। এ ধারা অব্যাহত থাকলে সরকারের ‘গুণকীর্তন’ করা ছাড়া গণমাধ্যমের আর কোনও ভূমিকা থাকবে না।

[৩] তারা বলেন, জনগণের সম্পদ লুণ্ঠন এবং ক্ষমতার অপব্যবহারের তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তার নামে লুকিয়ে রাখা হবে রাষ্ট্রের জন্য বিপজ্জনক। রোজিনা ইসলাম কর্তৃক স্বাস্থ্য মন্ত্রণালয়ের অব্যবস্থাপনা অনিয়ম ও বড় বড় দুর্নীতি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় জনস্বার্থ সুরক্ষিত হয়েছে এবং স্বাস্থ্য খাতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

[৪] তারা আরও বলেন, রাষ্ট্রের কর্তব্য রোজিনা ইসলামকে রাষ্ট্রীয় পুরস্কারে পুরস্কৃত করা, গ্রেপ্তার করে নির্যাতন করা নয়। রোজিনা ইসলামের অনুসন্ধানী রিপোর্ট স্তব্ধ করার জন্য তার ওপর নজরদারি করে এ কলঙ্কজনক ঘটনা ঘটানো হয়েছে। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে তা এক নিকৃষ্ট দৃষ্টান্ত। তারা রোজিনা ইসলামকে অবিলম্বে বিনা শর্তে মুক্তি, হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

  • সর্বশেষ