শিরোনাম
◈ নির্বাচনের পর ভিন্ন কৌশলে জামায়াত ◈ সীমা ছাড়িয়ে যাচ্ছে স্বাধীনতা, সু‌নিল গাভাস্কা‌রের কড়া বার্তা, আইপিএলে বড় পরিবর্তন চান ◈ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো ◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৮ মে, ২০২১, ০২:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে ট্রাক চাপায় গৃহবধু নিহত

সোহাগ হাসান:[২] সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের মূলিবাড়ী চেকপোস্ট এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মোটরসাইকেল নারী যাত্রী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল যাত্রী রাজশাহীর চারঘাট থানার চীরকুন্ডীর গ্রামের আশিকুর রহমানের স্ত্রী মনিকা আক্তার মৌ (২০)।

[৩] মঙ্গলবার (১৮ মে) মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় এ ঘটনা ঘটে।এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এস আই মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল যোগে স্বামীর সাথে ঢাকার উদ্দেশ্যে রওনা হলে মুলিবাড়ী চেকপোষ্ট এলাকায় পৌছালে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে তাদের মোটরসাইকেলটি ধাক্কা লাগলে আশিকের স্ত্রী মৌ রাস্তার উপর পরে যায়।

[৪] এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। এ ঘটনায় মোটরসাইকেল দুটি আটক করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করতে না পারায় আটক করা সম্ভব হয়নি।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়