শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৩:৪৮ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ নেতাকে কুপিয়ে হত্যা, স্ত্রীসহ দুই শ্যালকও আহত

ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হালিম খলিফা (৪৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৭ মে) রাত ৮টার দিকে উপজেলার চর হাইলাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

হামলার এ ঘটনায় নিহত মঠবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিম খলিফার স্ত্রী সুখি বেগমসহ আরও ৩ জন আহত হয়েছেন।

পুলিশ রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে মন্টু খলিফা (৪৫) ও সেলিম খান (৬০) নামে দুই জনকে আটক করেছে।

আহতরা হলেন- নিহত আওয়ামী লীগ নেতা হালিম খলিফার স্ত্রী সুখি বেগম (৩৫), তার দুই শ্যালক লিটন তালুকদার (৪৮) ও সাইফুল তালুকদার (২৬)।

নিহতের শ্যালক সাইফুল তালুকদার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েক দফায় সালিশ হলেও বিরোধের কোনো সুরাহা হয়নি। পাশাপাশি কয়েকদিন ধরে এ নিয়ে উত্তেজনা বিরাজ করছিলো। এসব ঘটনার জের ধরে সোমবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ মন্টু খলিফা, তুহিন খান, সেলিম খানসহ ১৫/২০ জন্য ধারালো অস্ত্র দিয়ে হালিম খলিফা ও তার স্ত্রী সুখি বেগমকে কুপিয়ে জখম করে। খবর শোনার বোন ও ভগ্নিপতিকে রক্ষায় এগিয়ে গেলে আমাদেরও কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা।

পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে রাত সাড়ে ৮টার দিকে হালিম খলিফাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পাশাপাশি অপর আহত লিটন, সাইফুল ও সুখি এবং আহত অভিযুক্ত মন্টুকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, কুপিয়ে হত্যার ঘটনায় মন্টু ও সেলিম নামে দুজনকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।
সূত্র- বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়