শিরোনাম
◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের ◈ ক্ষেপণাস্ত্র হামলা বন্ধে ইরানের সঙ্গে গোপন সমঝোতা আমিরাতের? ১০-২০ বিলিয়ন ডলার ছাড়ের তথ্য প্রকাশ করল রয়টার্স ◈ ‘দেশের মালিক ২০ কোটি মানুষ, কোনো দল বা পরিবার নয়, জনগণের সমর্থন নিয়েই দেশের ভাগ্য বদলাবে বিএনপি’

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ১১:৫২ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু

হারুন অর রশিদ: নরসিংদীর রায়পুরায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়াছিন মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ সোমবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর ওই এলাকার মো. হবি মিয়ার ছেলে। সংঘর্ষে উভয় দলের গুলিবিদ্ধসহ ১৫/২০ জন আহত হয়েছে। তাৎক্ষিণভাবে তাদের পরিচয় জানা যায়নি। আহতদের নরসিংদী সদর ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু খবর নিশ্চিত করে রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এখানো পর্যন্ত ৭/৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।

স্থানীয় সূত্র যায়, উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকায় দুই ইউপি সদস্য মো. ফজলু মিয়া ও শাহ আলমের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাতে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে উভয় দলের কয়েক শতাধিক লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় ফজলু মেম্বারের দলের ইয়াছিন নামে এক কিশোর বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ রক্তাক্ত জখম হয়েছেন ১৫/২০ জন। আহতদের নরসিংদী সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখানো এলাকায় থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়