শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৯:৫৫ রাত
আপডেট : ১৭ মে, ২০২১, ০৯:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিংসের হাতেই শিরোপা দেখছেন জামালের কোচ

রাহুল রাজ: [২] এবারের লিগ শিরোপার ট্রফি বসুন্ধরা কিংসের ঘরেই উঠতে যাচ্ছে পারিস্কার জানিয়ে দিয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক।

[৩] মানিক বলেন, লিগের আর বাকি নয় ম্যাচ। এর মধ্যে চারটি ম্যাচ কিংস না হারলে বা আরো বেশি ম্যাচে পয়েন্ট না হারালে আমাদের আর সুযোগ থাকছে না। আরামবাগ ম্যাচের আগ পর্যন্ত আমরা ফাইটে ছিলাম। এখন আমরাও আবাহনীর মতো অবস্থানে চলে এসেছি।

[৪] ১৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে কিংস শীর্ষে ছিল। মানিকের শেখ জামালও ছিল অপরাজিত। ১৫তম ম্যাচে এসে দুর্বল আরামবাগের বিপক্ষে হেরে গিয়ে সব কিছু ওলটপালট। ওই ম্যাচের পর কোচ মানিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। অনেক দিন পর আরামবাগ ম্যাচে হারের বেশ কিছু কারণ খুঁজে বের করেছেন মানিক।

[৫] প্রথম এ রকম হার একেবারেই অপ্রত্যাশিত। এরপর কয়েকটি বিষয় জড়িত রয়েছে হারের পেছনে ওতাবেকের (উজবেকিস্তানের) না থাকা, মাঠের অবস্থা ভালো ছিল না, কয়েকজন ফুটবলারের মনোযোগের ঘাটতি।

[৬] তবে আকর্ষণ হারাচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগ। রানার্স আপ আর রেলিগেশন অঞ্চলে লড়াইটা ঠিকই জমজমাট আছে এখনো। সে লড়াইটা কঠিনই হবে বলে মনে করছেন মানিক, আমরা ও আবাহনী এখন সমান পয়েন্ট ও অবস্থান। আরও নয়টি ম্যাচ রয়েছে। আবাহনী এবং আমাদের উভয়ের বেশ কয়েকটি বড় ম্যাচ বাকি আছে। অনেক কিছুই হতে পারে। আবার অন্য দিকে মোহামেডানও ভালো করছে। চট্টগ্রাম আবাহনী এক ম্যাচ বেশি থাকলেও তারা খানিকটা আছে এ দৌড়ে। ফলে চারটি দল রানার্স আপ হওয়ার দৌড়ে রয়েছে।

  • সর্বশেষ