শিরোনাম
◈ রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৬:০৯ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৬:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তামিমদের সাথেই বায়োবাবলে প্রবেশ করবেন সাকিব-মোস্তাফিজ

মাহিন সরকার : [২] শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে রোববার ১৬ মে দুই দলের ক্রিকেটারদের করোনা টেস্ট করা হয়। প্রথমবার পরীক্ষায় সবার নেগেটিভ ফলাফল এসেছে সোমবার ১৭ মে।

[৩] মঙ্গলবার টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ আগে সোমবার টাইগারদের আবারও করেনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পরীক্ষায় কোভিড নেগেটিভদের কাল টিম হোটেলে প্রবেশের অনুমতি দেয়া হবে।

[৪] এদিকে, ১৮-ই মে একই দিনে দলের সাথে যোগ দিবেন আইপিএল ফেরত দুজন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। ভারত থেকে এসে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে ছিলেন এই দুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধক্রমে ১৪ দিনের পরিবর্তে তাদের কোয়ারেন্টিন দুইদিন হ্রাস করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

[৫] এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, শ্রীলংকান দলের ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়েছে, সবারই রেজাল্ট নেগেটিভ এসেছে। বাংলাদেশ দলের সবার প্রথমবারে সবার নেগেটিভ এসেছে, আজ দ্বিতীয় পরীক্ষার নমুনাও নেয়া হয়েছে। দ্বিতীয়বার যারা নেগেটিভ হবেন তারাই টিম হোটেলে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে পারবে।

[৬] এই দুই পরীক্ষা ছাড়াও আগামী ২২ মে প্রথম ওয়নডের আগের দিন দুই দলের তৃতীয় ধাপে করোনা পরীক্ষা হবে। বাংলাদেশে পৌছে কোয়ারেন্টিনে ঢুকে গেছে শ্রীলঙ্কা। ১৯ মে থেকে অনুশীলন শুরু করবে তারাও। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি হবে ২৩ মে। ২৫ এবং ২৮ মে হবে বাকি দুইটি ম্যাচ। সবগুলো খেলাই হবে ঢাকার শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়