শিরোনাম
◈ এলপিজির কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের জ্বালানিমন্ত্রীর নির্দেশ ◈ নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালে ‘পরিকল্পিত ঘটনা’: অভিযোগ প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের ◈ জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগে সরকারের ন্যূনতম সম্পৃক্ততা নেই: মাহদী আমিন ◈ ফার্নেস অয়েলের দাম বাড়ল লিটারে প্রায় ১২ টাকা, রাত থেকেই কার্যকর ◈ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার : প্রধানমন্ত্রী ◈ সীমান্তের দুই মুখ : এপার থেকে মানুষ পাচারের ফাঁদ, ওপার থেকে ঢুকছে মাদক ◈ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার ◈ চাকরি ও দক্ষ কর্মীর খোঁজ মিলবে এক জায়গায়, উদ্যোগ সরকারের ◈ মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি, তদন্তের নির্দেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর দুঃখ প্রকাশ, জিএম বরখাস্ত

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৫:৫৩ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৬:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে সেরামের তৈরি কোভ্যাকসিন ও ভারত বায়োটেকের কোভিশিল্ড নেওয়ার পর করোনা শনাক্তের হার.০৪ শতাংশ

শরীফ শাওন: [২] ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের গবেষণায় বলা হয়, প্রথম ডোজ কোভিশিল্ড টিকা নেওয়ার পর করোনা শনাক্তের হার ছিলো .০২ শতাংশ এবং দ্বিতীয় ডোজের পর .০৩ শতাংশ। অপরদিকে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর করোনা শনাক্তের হার ছিলো ০.০ ৪ শতাংশ।

[৩] বুধবার ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদের মহাপরিচালক বলরাম ভারগাভা জানান, ভ্যাকসিন দুটির প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা ব্যবহারের পর করোনা শনাক্তের হার নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সরকারি মেডিক্যাল গবেষণা বোর্ড। এসময় ২৬ হাজার লোকের উপর টিকা প্রয়োগের ডাটা সংরক্ষণ করা হয়।

[৪] দেশটিতে ১১.৬ কোটি ডোজ কোভিশিল্ড দেওয়া হয়েছে, যেখানে ১০ কোটি প্রথম ডোজ নেওয়ার পর ১৭ হাজার ১৪৫ জন পজিটিভ শনাক্ত হয়েছেন। ১ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৭৫৪ জন দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার।

[৫] ভারগাভা জানান, কোভ্যাকসিন ও কোভিশিল্ডের প্রথম ডোজ টিকা নেওয়ার পর ২১ হাজার ব্যক্তি করোনা শনাক্ত হয়েছেন, দ্বিতীয় ডোজ নেওয়ার পর শনাক্ত হয়েছে ৫ হাজার ৫০০ জন। তিনি বলেন, ভ্যাকসিন নেওয়ার পর করোনা শনাক্তের সংখ্যা খুবই কম, এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ