শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৭ মে, ২০২১, ০৫:৩১ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২১, ০৫:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় ভ্যারিয়েন্টে রোধে রংপুরে ক্যাম্পেইন শুরু

আফরোজা সরকার : [২] রংপুরে করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রচারণামূলক ‘জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন’ শুরু করেছেন স্বাস্থ্য বিভাগ। তিন দিনব্যাপী ক্যাম্পেইনে বিভাগের আট জেলায় ভারতীয় ভ্যারিয়েন্টের বিস্তার রোধ করাসহ সঠিক নিয়মে মুখে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মানা ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে ২ হাজার ৩৪০টি পথসভার আয়োজন করা হয়েছে।

[৩] সোমবার (১৭ মে) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সম্মুখে ‘জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

[৪] উদ্বোধনকালে মেয়র মোস্তফা বলেন, আমাদের উদাসীনতার কারণে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে। সরকার সর্বত্বক চেষ্টা করছে করোনায় মানুষের প্রাণহানি ও আক্রান্ত রোধে। কিন্তু জনসাধারণ করোনার ভীতি ভুলে যেভাবে চলাফেরা করছে তা ভয়ংকর পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। এ পরিস্থিতিতে রংপুরকে সেভ রাখতে আমরা ক্যাম্পেইন শুরু করছি। সবার মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোসহ করোনা আতিমারীতে করণীয় সম্পর্কে অবগত করা হবে।

[৫] মেয়র আরও বলেন, বর্তমানে রংপুরে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সহনীয় পর্যায়ে রয়েছে। কিন্তু রংপুর বিভাগে ভারতীয় সীমান্ত ও স্থলবন্দর থাকায় আমরা নিরাপদ নই। এখন আমাদেরকে সাবধান হতে হবে। সরকারি নির্দেশনা অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ভারতের দিকে তাকিয়ে দেখেন, করোনা নিয়ে অবহেলা করার কোনো সুযোগ নেই।

[ ৬] বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ আহাদ আলী বলেন, সরকারের কঠোর বিধিনিষেধের সুফল হিসেবে করোনায় আক্রান্তের হার এখন নিম্নমূখী। এই সফলতা ক্রামাগত অব্যাহত ধরে রাখা বড় চ্যালেঞ্জ। এখন আক্রান্তের হার ৫% এর নিচে বা শুন্যে নামিয়ে আনতে ব্যাপক জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন আবশ্যক। পার্শ্ববর্তী দেশ ভারতের ভ্যারিয়েন্ট মারাত্নক ক্ষতিকর ও রংপুর বিভাগে ছড়িয়ে পড়ার আশংকা অনেক বেশি। করোনা প্রতিরোধে এই মূহুর্তে মুখে সঠিক নিয়মে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।

[৭] উদ্বোধনী কার্যক্রমে করোনা প্রতিরোধে জনউদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন কমিটির আহবায়ক ও রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিকী, রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজসহ স্বাস্থ্য বিভাগ, সিটি করপোরেশন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়