শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্বশুর বাড়ীতে ঈদের দাওয়াত শেষে বাড়ী ফেরার পথে সড়ক দূর্ঘটনায় বাবা নিহত স্ত্রী-সন্তান আহত

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে ঈদের দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে এক মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষক বাবা সোহেল মিয়া (৩৬) নিহত এবং স্ত্রী সোহানা বেগম (২৬) ও ছেলে সাজিদ (৮) গুরুতর আহত হয়েছে। শনিবার রাতে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের শিশুদহ নামক স্থানে দূর্ঘটনাটি ঘটেছে।

[৩] প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে এদিন পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পূর্ব গোপালপুর গ্রামের আবু হোসেনের ছেলে সোহেল তার স্ত্রী সোহানা বেগম ও ছেলে সাজিদকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে শ্বশুরবাড়ি দাওয়াত খেতে যায়। দিনাজপুর জেলার কামদিয়া এলাকায় দাওয়াত শেষে বাড়ী ফেরার পথে ওইস্থানে একটি বালু মহালের স্তুপের নিকট স্লিপ করে মাটিতে লুটে পড়েন।

[৫] এসময় মাটিতে ছেঁচড়িয়ে যাবার ফলে ঘটনাস্থলেই সোহেল নিহত এবং সন্তান সাজিদ ও স্ত্রী সোহানা গুরুতর আহত হয়। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।সোহেলের অকাল মৃত্যুর খবর জানাজানি হওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়