শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ নেতা আটক

অহিদ মুুকুল:[২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিবদমান দ্বন্দ্বের জের ধরে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

[৩] আটককৃত নজরুল ইসলাম ফয়সাল (৩০) উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির এনামুল হক মেম্বারের ছেলে। সে কাদের মির্জার প্রতিপক্ষ বাদল গ্রুপের অনুসারী।
শনিবার রাত পৌনে ৮টার দিকে তাকে পুলিশ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার থেকে আটক করে।

[৪] সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূরে এ মাওলা রাজু জানান, সন্ধ্যার পর সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীরা চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফের নেতৃত্বে টেকের বাজারের ব্যবসায়ীদের সাথে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিল।

[৫] এ সময় পুলিশের একটি টহল দল হঠাৎ আমাদের নেতাকর্মীদের ওপর লাঠি চার্জ করে ফয়সালকে আটক করে।নোয়াখালী পুলিশ সুপার মো.আলমগীর হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। সে গতকাল মিছিল করতে গেলে তাকে আটক করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়