শিরোনাম
◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ১৬ মে, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জিততে পারলো না বায়ার্ন মিউনিখ,হোঁচট খাওয়া ম্যাচে লেভানদোভস্কির রেকর্ড

স্পোর্টস ডেস্ক : [২] আগেই শিরোপা নিশ্চিত করা বায়ার্ন মিউনিখ এই ম্যাচে জিততে পারেনি। তবে হেরেও যায়নি। এই ম্যাচ খেলতে নেমে কিংবদন্তি জার্ড মুলারের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁলেন রবের্ত লেভানদোভস্কি। জালের দেখা পেলেন লেরয় সানে। তবে, দুবার এগিয়ে গিয়েও জিততে পারল না বায়ার্ন মিউনিখ।

[৩] বুন্ডেসলিগায় প্রতিপক্ষের মাঠে শনিবার (১৫ মে) ফ্রেইবুক এর সঙ্গে ২-২ ড্র করে বায়ার্ন। গত সপ্তাহে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে লাইপজিগ হেরে যাওয়ায় টানা নবম লিগ শিরোপা নিশ্চিত হয়ে যায় হান্স ফ্লিকের দলের।

[৪] আগামী সপ্তাহে শেষ রাউন্ডে আউক্সবুর্কের বিপক্ষে ঘরের মাঠে খেলবে বায়ার্ন। লিগে এটি বায়ার্নের ষষ্ঠ ড্র। ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট ফ্লিকের দলের। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে দশম স্থানে ফ্রেইবুর্ক। - বিডিনিউজ/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়