শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০১:৩১ রাত
আপডেট : ১৬ মে, ২০২১, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শঙ্কা কাটল বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের খেলা দেখানো নিয়ে

ডেস্ক রিপোর্ট : রাত পোহালেই ঢাকাতে পা রাখবে শ্রীলঙ্কার ওয়ানডে দল। রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে ১৮ সদস্যের ওয়ানডে দলটা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ মে থেকে। অথচ এখনও জানানো হয়নি, কোন চ্যানেলে দেখানো হবে ম্যাচগুলো।

এর একটা কারণও আছে। প্রতিবার দেশের খেলাগুলোর ক্যামেরা পরিচালনা করে থাকেন ভারতীয় ক্রুরা। এবার দেশটিতে করোনা মহামারির জন্য বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। যদিও আসাও লাগে তবে ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক।

তাই শঙ্কায় পড়ে গিয়েছিল টিভি সম্প্রচার নিয়ে। তবে আশার বাণী, এবার ভারতীয় নয় আরব আমিরাত থেকে একদল ক্যামেরা ক্রু আনা হয়েছে সিরিজ সম্প্রচারের জন্য।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লজিস্টিক ওয়াসিম খান জানিয়েছে, আরব আমিরাত থেকে ক্যামেরা ক্রুরা শনিবার বিকেলে ঢাকা এসে পৌঁছেছেন।

যদিও তারা আরব আমিরাত থেকে এসেছে তবে তাদের বড় অংশই ভারতের। যারা কাজ করেন আরব আমিরাতে। তাই তাদের দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে না।

  • সর্বশেষ