শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০৩:১১ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ০৩:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বলিউডের সেরা পাঁচ ধনী তারকার যতকথা

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। তাদের দৈনন্দিন জীবন, লাইফস্টাইল, আয়-ব্যয় নিয়েও জানতে চান অনেকে। ভক্তদের সে আগ্রহ মেটানোর জন্য বলিউডের সেরা পাঁচ ধনী তারকার সম্পদের পরিমাণ তুলে ধরা হলো-

শাহরুখ খান: বলিউডের শীর্ষ ধনী তারকা শাহরুখ খান। সম্পত্তির হিসেবে প্রথম স্থানে আছেন বলিউড বাদশা। তার সম্পদের পরিমাণ ৪ হাজার ৩০০ কোটি ভারতীয় রুপি। অভিনয়, প্রযোজনা, ব্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন তিনি। পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের মালিকও এই সুপারস্টার।

অমিতাভ বচ্চন: বি-টাউনের সিনিয়র তারকাদের মধ্যে বিগ বি অন্যতম। সম্পত্তির হিসেবে দ্বিতীয় অবস্থানে আছেন তিনি। তার মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ৮৭৬ কোটি ভারতীয় রুপি। স¤প্রতি করোনা তহবিলে এক কোটি অনুদান দিয়েছেন তিনি। বছরে প্রায় ১৫ কোটি দান করেন অমিতাভ বচ্চন।

অক্ষয় কুমার: বলিউড খিলাড়ি অক্ষয় কুমারের সম্পত্তির পরিমাণ ২ হাজার কোটি। অভিনয়ের পাশাপাশি তিনিও প্রযোজনা করেন। তার প্রযোজনা সংস্থার নাম ‘হরি ওম এন্টারটেইনমেন্ট’। মহামারির এ সময়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন অক্ষয়। এক কোটি দান করেছেন ক্রিকেটার গৌতম গম্ভীরের ফাউন্ডেশনে।

সালমান খান: বলিউডের সেরা পাঁচ ধনীর তালিকায় ভাইজান আছেন চার নম্বরে। সালমান খানের সম্পদের পরিমাণ ১ হাজার ৮৬৮ কোটি ভারতীয় রুপি। বক্স অফিসে সালমান খান মানেই অন্যরকম উত্তেজনা। বিইং হিউম্যান নামে একটি সংস্থা আছেন বলিউড ভাইজানের। করোনা মহামারিতে বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

আমির খান: মিস্টার পারফেকশনিস্টখ্যাত আমির খান আছেন তালিকার পঞ্চম নাম্বারে। তার সম্পদের পরিমাণ ১ হাজার ৭৮ কোটি। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা সংস্থাও রয়েছে আমিরের। সূত্র: জি২৪ ঘন্টা, সময়টিভি অনলাইন।

  • সর্বশেষ