শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ১৫ মে, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের তালিকা প্রকাশ

রাহুল রাজ : [২]আগামী মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। আগাম অবসরের আগাম ঘোষণা দেওয়া বিজে ওয়াটলিংয়ের আর জায়গা হয়নি এই তালিকায়। নতুন করে যুক্ত হয়েছে ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপসরা।

[৩]সর্বশেষ বাংলাদেশের বিপক্ষেও দারুণ খেলেছিলেন ড্যারল মিচেল ও গ্লেন ফিলিপস। অভিষেকের পর থেকেই ধারাবাহিকতা বজায় রেখে খেলছেন তারা। ইতোমধ্যে নিউজিল্যান্ডের পক্ষে টি-টোয়েন্টিতে দ্রুততম শতক হাঁকানোর রেকর্ডও গড়ে ফেলেছেন ফিলিপস। মিচেল টেস্ট ও ওয়ানডেতে শতক হাঁকিয়ে নিজেকে প্রমাণ করেছেন। এসবের পুরস্কার স্বরূপই কেন্দ্রীয় চুক্তিতে নাম উঠেছে এই দুই ক্রিকেটারের।

[৪]আগামী মাসে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। ঐতিহাসিক ওই ম্যাচটি খেলেই গ্ল্যাভস জোড়া তুলে রাখতে চান উইকেটরক্ষক ব্যাটসম্যান ওয়াটলিং। তাই নতুন এই চুক্তি তালিকায় আর তাকে রাখা হয়নি। ৩৫ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত কিউইদের হয়ে ৭৩টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন।

[৫]এছাড়া গতবারের চুক্তি থেকে এবার বাদ পড়েছেন এজাজ প্যাটেল। তবে অনেক দিন ধরেই দলের বাইরে থাকলেও চুক্তিতে আছেন কলিন ডি গ্র্যান্ডহোম।

[৬]২০২১-২২ মৌসুমে কেন্দ্রীয় চুক্তিতে থাকা নিউজিল্যান্ডের ক্রিকেটাররা:-

[৭]কেন উইলিয়ামসন, রস টেলর, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, হেনরি নিকোলস, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, নেইল ওয়াগনার, উইল ইয়ং। - ক্রিকবাজ

  • সর্বশেষ