শিরোনাম
◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৩:২২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২১, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের দিনেও বোনাসের দাবিতে সড়কে এমপিওভুক্ত শিক্ষকরা

ফাতেমা আহমেদ :[২] ঈদুল ফিতরে শতভাগ উৎসব ভাতা না পাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।

[৩] শুক্রবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা) ১০টি সংগঠনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে সকালে শিক্ষকরা প্রেসক্লাবের সামনে ঈদের জামাত আদায় করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে শিক্ষা ভবনে ঈদের নামাজ আদায় করেন তারা।

[৪] বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব ও শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন আহম্মদ বলেন, ‘আগামী পবিত্র ঈদুল আযহার আগে শতভাগ উৎসব ভাতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানাচ্ছি। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষায় শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া পান এক হাজার টাকা, চিকিৎসা ভাতা পান ৫০০ টাকা। নেই কোনো বদলী, নেই শিক্ষা কল্যাণ ভাতা ও শান্তি বিনোদন ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা। এমপিওভুক্ত শিক্ষার সব সমস্যা একমাত্র জাতীয়করণের মাধ্যমেই সমাধান হতে পারে।’

[৫] শিক্ষকরা বলেন, ‘প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ করলেই সব সমস্যার সমাধান হবে। দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থী পাবে মানসম্মত শিক্ষা। ১৩ কোটির বেশি অভিভাবক এক নীতিতে একই মানের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সন্তানদের পড়ানোর সুযোগ পাবে। সাড়ে পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী পাবে তাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল।’

[৬] গত কয়েকবছর ধরে এমপিওভুক্ত শিক্ষকরা ঈদ উৎসব ভাতা ২৫ শতাংশের পরিবর্তে শতভাগ দেওয়া ও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন।

[৭] এ বিষয়ে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরামের মুখপাত্র নজরুল ইসলাম রনি বলেন, ‘সংশোধিত নতুন নীতিমালায় বোনাসের প্রসঙ্গটি আনা হলেও শতভাগ বোনাস দেওয়ার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া হয়নি। এখন শতভাগ বোনাস দিতে হলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে নতুন নির্দেশনা জারি করতে হবে।’

তিনি বলেন, ‘বিদ্যমান ব্যবস্থায় কর্মচারীরা ৫০ শতাংশ আর শিক্ষকরা পান ২৫ শতাংশ। এছাড়া সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যেসব মৌলিক বৈষম্য রয়েছে, তার নিরসনের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কাছে ইমেইলের মাধ্যমে আবেদন জানিয়েছি। এর আগে শিক্ষামন্ত্রীর কাছেও আমরা লিখিত আবেদন করেছি।’ সূত্র : রাইজিংবিডি

 

 

 

  • সর্বশেষ