শিরোনাম
◈ রাতের আকাশে তারার চেয়েও বেশি স্যাটেলাইট দেখার তথ্য গবেষণায়, বাড়ছে মহাকাশ দূষণের উদ্বেগ! ◈ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে বিভাগ চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর, ‘বেকার তৈরির কারখানা’ হতে দেওয়া যাবে না ◈ তারেক রহমানের বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম, কোনো দেশের নাম উল্লেখ করেননি প্রধানমন্ত্রী: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ উৎপাদন চাহিদার চেয়ে ৪১% বেশি, ১১ মাসে পেঁয়াজ আমদানি বন্ধ রেখে ৪ হাজার ৭৬৪ কোটি টাকা সাশ্রয় ◈ গাজীপুরের শ্রীপুরে শ্রমিকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া ◈ জমি রেজিস্ট্রির নতুন নিয়ম ২০২৭: মৌজা দরের বদলে বাজারমূল্যে নিবন্ধন, অনলাইনে মৌজা-খতিয়ান বের করার উপায় ◈ সেল্টা ভি‌গোর বিরু‌দ্ধে লড়াই ক‌রে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ হারতে হারতে জয়, ইমনের চার ছক্কায় সেমিফাইনালে বাংলাদেশ ◈ মুসলিম জনসংখ্যায় বিশ্বে শীর্ষে থাকবে যে দেশ ◈ খুব প্রয়োজন না হলে এক বছরের জন্য আমি স্বর্ণ কিনতে নিষেধ করেছি, তাই দাম কমে গেছে: ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ মে, ২০২১, ০৪:২৪ সকাল
আপডেট : ১৪ মে, ২০২১, ১০:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]কলকাতার প্রথম ছবিতেই হিট [২] এবার ডন হুব্বা চরিত্রে মোশাররফ করিম

সালেহ্ বিপ্লব: [৩] দ্বিতীয় বারের মতো পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন ব্রাত্য বসু। বিজয়ের সুবাস এখনও তাজা, এরই মাঝে আরেকটি বিজয়ের খবর। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার ফিল্ম হিসাবে  ‘গৌতম বুদ্ধ’ পুরস্কার জিতেছে পরিচালক ব্রাত্য বসুর ‘ডিকশনারি’। আনন্দে উদ্বেল পরিচালক জানালেন আরেকটি সুখবর, নতুন ছবি বানাচ্ছেন, নাম হুব্বা। হিন্দুস্তান টাইমস

[৪] ডিকশনারিতে পুরোদস্তুর সম্পর্কের গল্প বলেছিলেন ব্রাত্য বসু, এবার তার ছবির প্রেক্ষাপট রাজনীতি ও সমাজব্যবস্থা। সত্য ঘটনা অবলম্বনে এই পলিটিক্যাল থ্রিলারে দেখা যাবে আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ ডন হুব্বা শ্যামলের জীবন। এস নিউজ

[৫] হুগলির দাউদ ইব্রাহিম নামেও পরিচিত হুব্বা শ্যামল। নব্বই দশকের শেষ দিকে তার উত্থান। হুগলি জেলার অন্ধকার জগতের একচ্ছত্র ক্ষমতা ছিলো তার হাতে। ৭০টি মোবাইল ফোন ব্যবহার করতেন। খুন, অপহরণ ও  মাদক পাচারের ৩০টি মামলা ছিলো তার নামে। পুলিশের হাতে তিনবার গ্রেপ্তার হন, শেষবারও জামিনে ছাড়া পান। মালয় নিউজ

[৬] এই ডন ২০০৯ সালে লোকসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এ নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠলে মনোনয়ন প্রত্যাহার করে নেন। ২০১১ সালে তিনি আচমকা নিখোঁজ হয়ে যান। বেশ কিছুদিন পর বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের পচাগলা মরদেহ ভেসে উঠে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ঘটে তার। এরপর পুলিশের হাতে ধরা পড়ে তার বাহিনীর শীর্ষ সদস্যরা। তার এক নম্বর শিষ্য রমেশ মাহাতো এখন আলাদা দল করে এলাকায় রাজত্ব চালাচ্ছেন। টকিংলি নিউজ

[৭] টান টান উত্তেজনা থাকবে ছবিতে, সেটা গল্প শুনেই আঁচ করা গেছে। পরিচালক ব্রাত্য বসু বলেন, ‘এই ছবিতে আমি বিশ্বায়নের যুগে বাংলার রাজনীতির পাল্টে যাওয়ার চিত্রটাও তুলে ধরতে চাই। ক্রাইমের সঙ্গে কমেডিও থাকবে। আনন্দবাজার

[৮] ডিকশনারি ছবিতে দারুণ অভিনয় করেছেন বাংলাদেশের মোশারফ করিম। হুব্বা ছবিতে তাকেই কেন্দ্রীয় চরিত্রে নিয়েছেন ব্রাত্য বসু।

 

  • সর্বশেষ