শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২১, ০৫:৩৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কে কোন পজিশনে ব্যাট করবে শেষ মুহুর্তে সিদ্ধান্ত নেবে নিবাচকরা

রাহুল রাজ :[২] ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জয়ের জন্য মরিয়া বাংলাদেশ। ২৩ তারিখ থেকে শুরু এই সিরিজের জন্য একদম শেষ মুহুর্তে চূড়ান্ত দল ঘোষনা করা হয়ে এমনটাই আভাস দিয়েছে বিসিবি! এদিকে এই সিরিজ দিয়ে আবার নাম্বার থ্রি বা ওয়ান ডাউনের জায়গা ফিরে পাচ্ছেন সাকিব আল হাসান। পরিকল্পনার একদম বাইরে আছেন ফর্মহীন নাজমুল শান্ত ও সৌম্য সরকার।

[৩] ওপেনিংয়ে তামিমের সাথে আবারো সুযোগ পাবে লিটন দাশ। আর সাকিবের পরেই থাকবে মুশফিকুর রহিম। তবে পাঁচ নাম্বার পজিশনে অধিনায়ক তামিমের পছন্দ ইমরুল কায়েস, তবে টিম ম্যানেজমেন্ট এখনো মিথুনকে এগিয়ে রাখছেন।

[৪] ছয়ে যথারীতি মাহমুদউল্লাহ রিয়াদ। আর সাতে খেলবেন মোসাদ্দেক হোসেন সৈকত বা আফিফ হোসেন। আটে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন। আর পেস আক্রমনে মোস্তাফিজ ও তাসকিনের দলে থাকা একপ্রকার নিশ্চিত।

[৫] তবে পিচ আর কন্ডিশনকে মাথায় রেখে স্পিনার বাড়ানো বা কমানো হবে। সেক্ষেত্রে মেহেদি মিরাজের সাথে অন্যকেউ হয়তো যোগ হবেন!

[৬] যেমন হতে পারে বাংলাদেশ একাদশ :
তামিম ইকবাল, লিটন দাশ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস/ মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত/ আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়