শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কার-মাইক্রো, সিটি সার্ভিসের বাসে ভাড়া নৈরাজ্য বন্ধের দাবি : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক : [২]করোনা সংক্রমণ প্রতিরোধে দূরপাল্লার বাস বন্ধের সুযোগ নিয়ে ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের কাছ থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, সিটি সার্ভিস ও শহরতলির বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

[৩]বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

[৪]বিবৃতিতে বলা হয়, দূরপাল্লার বাস বন্ধের সুযোগ নিয়ে বছরব্যাপী দীর্ঘ লকডাউনে কর্মহীন আয়-রোজগার কমে যাওয়া কর্মজীবী-শ্রমজীবী নি¤œ আয়ের ঘরমুখী যাত্রীসাধারণের কাছ থেকে প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, সিটি সার্ভিস ও শহরতলীর বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে। এছাড়াও এসব পরিবহনে গাদাগাদি করে যাতায়াতের ফলে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েছে। এসব অনিয়ম ও জুলুম বন্ধে সরকার, প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

[৫][এছাড়াও যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি অনুসরণে মনিটরিং কার্যক্রম জোরদার করা, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়