শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাতক্ষীরার বিনেরপোতা এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আসাদুজ্জামান : [২] সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বিনেরপোতা এলাকায় অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা ১১ টার দিকে বিনেরপোতার ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

[৩] স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী এই মহিলাটি ত্রিশ মাইল, বিনেরপোতা এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতেন। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন। মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

[৪] পাটকেলঘাটা থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নিহত ওই মহিলা মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

[৫] মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। বিস্তারিত ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে। সম্পাদনা : টিএম হুদা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়