শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচ থেকে নাইট ক্লাবে, বলিউড অভিনেত্রী রেখার প্রেমে মজেছিলেন ইমরান খান

এল আর বাদল : [২] ক্রিকেট মাঠে ইমরান খানের ক্যারিশমা ছিল যতটা, তার থেকেও বেশি ছিল তার ব্যক্তিগত জীবনকে ঘিরে। মহিলা মহলে সাবেক পাকিস্তান অধিনায়কের জনপ্রিয়তা উপ-মহাদেশের আর কোনও ক্রিকেটারের মধ্যে ছিল না। লেডি কিলার শব্দটা যার নামের সঙ্গে লেগেই থাকতো। উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। নয়ের দশকে ক্রিকেট দুনিয়ার অন্যতম অলরাউন্ডার এবং কিংবদন্তি অধিনায়ক। এরপর কোনও মহিলা তার প্রেমে পড়বেন না, তা হয় না কি।

[৩] হ্যাঁ, ৬৮টা বসন্ত পার করা ইমরান খানের জীবনে একবার নয়, একাধিকবার প্রেম এসেছিল। তারা কারা? সত্তর বা আশির দশকে বলিউড অভিনেত্রী জিনাত আমানের সঙ্গে নাকি ইমরানের দেখা হয়েছিল। শোনা যায়, সেই সাক্ষাতের জল অনেকদূর গড়িয়েছিল। তবে, খুব একটা প্রকাশ্যে আসেনি ইমরান-জিনাতের প্রেম পর্ব। এর পরে, ইমারনের জীবনে আসেন ব্রিটিশ সাংবাদিক জেমিমা গোল্ডস্মিথ। বিয়ে করেন ইমরানকে। ধর্মান্তরিত হয়ে পাকিস্তানে চলে আসেন জেমিমা। তাদের নয় বছরের দাম্পত্য জীবনে দুটি সন্তানের জন্ম দেন জেমিমা। কিন্তু সেই সম্পর্ক ২০০৪ সালে ছিন্ন হয়।

[৪] এরপর রেহাম খান এবং এখনকার স্ত্রী বুশরা। এ তো সকলেই জানেন। কিন্তু ইমরান খানের সঙ্গে রেখার সম্পর্ক ক’জনের জানা? সম্প্রতি একটি সূত্র থেকে এমন খবর উঠে এসেছে। এমনকি রেখার মা পুষ্পবালি নিজেও নাকি রাজি ছিলেন মেয়ের সঙ্গে ইমরানের সম্পর্কে। তিনি নিজে দিল্লি গিয়ে এক ধর্মগুরুর থেকে জেনেছিলেন ইমরানের সঙ্গে রেখার বিয়ে হলে কেমন হবে?

[৫] যারা কাছ থেকে এই সম্পর্কের সাক্ষী থেকেছেন, তারা বলেন, মুম্বইতে নাকি গোটা একটা এপ্রিল মাস রেখার সঙ্গে কাটিয়েছিলেন ইমরান। সেই সময় দুজনকে নাইট ক্লাব থেকে শুরু করে সমুদ্রের বিচেও একসঙ্গে দেখা গিয়েছে বহুবার। এক বিখ্যাত ব্যবসায়ীর বাড়িতে যাতায়াত ছিল দুজনের। বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যেতো দুজনকে। কিন্তু ইমরান নিজের ক্যাসানোভা এবং প্লে বয় ইমেজ ছেড়ে বেরোতে পারেননি। রেখার সঙ্গে সম্পর্ক আর এগোয়নি।

[৬] পরে একটি ইন্টারভিউতে ইমরান বলেছিলেন, সিনেমা জগতের নায়িকাদের সঙ্গে তিনি সময় কাটাতে পছন্দ করেন, কিন্তু একটা জায়গার পর তাদের আর এগোতে দিতে চান না। কোনও অভিনেত্রীকেই জীবনে বিয়ে করবেন না জানিয়েছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

[৭] অন্যদিকে রেখাও রহস্যময়ী। সৌন্দর্য, গ্ল্যামার, শরীরী হিল্লোল, পর্দা কাঁপানো আবেদনময়ী চাহনিতে কোটি কোটি পুরুষের হৃদয় জয় করে রাতের ঘুম উড়িয়েছেন বলিউডের এভারগ্রীন অভিনেত্রী রেখা। রেখা মানেই সাড়া জাগানো টানটান উত্তেজনা। মোহময়ী এই নায়িকার প্রেমিকাস্বত্ত্বা ছিল রিয়েল লাইফেও। সিনেমার রিল থেকে রিয়েল বারেবারে পেজ থ্রি-র শীর্ষে উঠে এসেছেন রেখা। কিন্তু ইমরানের সঙ্গে রেখার কেমিস্ট্রি এই প্রথমবার সামনে এলো।- নিউজ ১৮

  • সর্বশেষ
  • জনপ্রিয়