শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১১:৩১ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অস্ট্রেলিয়ার ফর্মুলা চুরি করেই দ্রাবিড় শক্তিশালী করেছেন ভারতীয় ক্রিকেটকে, দাবি চ্যাপেলের

এল আর বাদল : [২] আন্তর্জাতিক মঞ্চে টিম ইন্ডিয়ার বর্তমান আধিপত্যের পিছনে রাহুল দ্রাবিড়ের ভূমিকার কথা অস্বীকার করতে পারবেন না কেউই। অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল ও ভারতীয়-এ দলের কোচ হিসেবে দ্রাবিড় টিম ইন্ডিয়ার রিজার্ভ বেঞ্চটাকে এতটাই শক্তিশালী করে দিয়েছেন যে, তারকাদের অনুপস্থিতিতেও ভারতীয় দলকে মোটেও দুর্বল দেখায় না। তার আদর্শ উদাহরণ মেলে অস্ট্রেলিয়া সফরেই।

[৩] গিল,পন্ত ও ওয়াশিংটনদের উত্থানের পিছনে দ্রাবিড়ের কতবড় হাত রয়েছে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। এই অবস্থায় ক্রিকেট বিশ্বে ভারতের ছড়ি ঘোরানের কথা মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না অস্ট্রেলিয়ান গ্রেগ চ্যাপেলের সামনে। সাবেক অজি অধিনায়ক তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ চ্যাপেল স্পষ্ট স্বীকার করে নেন যে, ভারত এই মুহূর্তে অস্ট্রেলিয়ার থেকে অনেক এগিয়ে এবং সেটা রাহুল দ্রাবিড়ের জন্য। যদিও এক্ষেত্রে মাথা নোয়াতে চাইলেন না তিনি। কারণ, ঘুরিয়ে চ্যাপেল দাবি করেন যে, দ্রাবিড় অস্ট্রেলিয়ার ফর্মুলা নকল করেই ভারতকে শক্তিশালী করেছেন।

[৪] ‘ক্রিক ডটকম’ এর সঙ্গে আলোচনার সময় চ্যাপেল বলেন, ভারত সবকিছুকে একজোট করতে পেরেছে এবং তার বড় কারণ দ্রাবিড় আমাদের ক্রিকেটমস্তিষ্ক গ্রহণ করেছে। আমরা যেটা করি তা দেখে ভারতের মতো বিপুল জনসংখ্যার দেশে ও সেটাই প্রয়োগ করেছে। চ্যাপেল আরও বলেন, প্রতিভা চিহ্নিত করে তাদের পরিচর্যার ক্ষেত্রে আমরা নিজেদের জায়গা হারিয়েছি। ভারত আমাদের থেকে সেটা ভালো করছে। এমনকি সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডও সেটা আমাদের থেকে ভালো করে দেখাচ্ছে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ