শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ১৩ মে, ২০২১, ১১:১৯ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কারও ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হলে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতলে চিকিৎসা দেওয়া হবে: স্বাস্থ্য অধিদপ্তর

মহসীন কবির: [২] মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের অ্যাজমা সেন্টারে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ডিবিসি টিভি

[৩] সারাদেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া রোধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১৩ই মে) সকালে দেশের সরকারি হাসপাতালগুলোর পরিচালকদের সাথে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও ভারত থেকে যারা বাংলাদেশে ফিরছেন তাদের মহাখালীর আশেপাশের আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখার চিন্তা-ভাবনা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

[৪] দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট এভারকেয়ার হাসপাতালের একটি নমুনায় গত ৮ই মে শনাক্ত হয়। করোনার ভারতীয় ভ্যারিয়েন্টটি ‘বি.১.১৬৭’ যা অতি সংক্রামক। ভারতে করোনার সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে এ ভ্যারিয়েন্টের ভূমিকা রয়েছে বলে ভাবা হচ্ছে।

[৫] এদিকে, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১২ হাজার ৪৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গতকালের স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৩৯৭ জনে।

  • সর্বশেষ