শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১২ মে, ২০২১, ০৮:৪৫ সকাল
আপডেট : ১২ মে, ২০২১, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে ৪৪টি দেশে, জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সালেহ্ বিপ্লব: [২] সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট বি.১.৬১৭। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ছয়টি অঞ্চলে সাড়ে ৪ হাজার নমুনা পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। এনডিটিভি

[৩] গত অক্টোবরে ভারতে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাসের এই ধরন। সম্প্রতি সেকেন্ড ওয়েভে ভারতে মহামারী ভয়াবহ রূপ নেয়ার পেছনে এই ধরনটি দায়ী।

[৪] বুধবার সকালে মঙ্গলবারের হিসেব প্রকাশ করেছে ভারতীয় কর্তৃপক্ষ। দিনে সর্ব্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে, সংখ্যাটা ৪২০০।

[৫] মহামারী বিস্তারের সঙ্গে সঙ্গে অক্সিজেনের যে সংকট দেখা দিয়েছে ভারতে, তা তীব্র হচ্ছে দিন দিন। মঙ্গলবার অক্সিজেনের অভাবে মাত্র ৪ ঘণ্টায় মারা গেছে ২৬ কোভিড রোগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়