শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ মে, ২০২১, ১১:৫৬ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদ দেখার সময় কেমন থাকবে আকাশ?

ডেস্ক রিপোর্ট : বুধবার (১২ মে) রমজানের ২৯তম দিন। এদিন সন্ধ্যার পর ঈদের চাঁদ দেখার অপেক্ষায় থাকবেন বাংলাদেশের মানুষ। সরকারিভাবেও ঈদের চাঁদ পর্যবেক্ষণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। কিন্তু পরিস্কারভাবে চাঁদ দেখার ক্ষেত্রে বাধ সাধতে পারে আবহাওয়া।

মঙ্গলবার (১১ মে) সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। একইসংগে মেঘলা ছিলো দেশের আকাশ। আগামীকাল সন্ধ্যায়ও আকাশ মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বাংলাভিশন ডিজিটালকে জানান, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কোথাও কোথাও হতে পারে ঝোড়ো বাতাসসহ বজ্রবৃষ্টিও। আরা সারাদিন মেঘলা থাকবে প্রায় সারাদেশেরই আকাশ।

চাঁদ দেখার সময়ও দেশের অধিকাংশ এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। এতে চাঁদ দেখায় ব্যাঘাত ঘটতে পারে বলেও জানান তিনি।

একইসংগে ঈদের দিনও দেশের কোথাও কোথাও বৃষ্টির শঙ্কার কথা জানান এই আবহাওয়াবিদ।
সূত্র- বাংলাভিশন

  • সর্বশেষ
  • জনপ্রিয়