শিরোনাম
◈ অসমাপ্ত মেগা প্রকল্পে বাড়ছে ব্যয়ের বোঝা, কঠিন চ্যালেঞ্জে সরকার ◈ গাবতলী থেকে হাতিরঝিল হয়ে দাশেরকান্দি যাবে পাতাল মেট্রোরেল, একনেকে উঠছে প্রকল্প ◈ তারেক রহমানের ভারত সফরে বাংলাদেশের ‘কঠিন শর্ত’ : ভারতীয় গণমাধ্যমে খবর ◈ অসমাপ্ত প্রকল্প, বাড়তি ব্যয়—মেগা বোঝায় চাপে অর্থনীতি ◈ ‘ভিসা পলিসি ২০২৬’: নতুন নীতিমালায় বাংলাদেশের ভিসা ক্যাটাগরিতে যেসব পরিবর্তন আসছে ◈ নারীদের হাতে স্টিয়ারিং: রাজধানীতে দুইতলা বাস চালাবেন নারী চালকরা, স্বপ্ন ও সাহসের নতুন যাত্রা ◈ বিমানের পি‌ঠে মালপত্র, প্রাণ হাতে নিয়ে আকাশপথে যাত্রা ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ: ভারতীয় আইনে কী হতে পারে পরবর্তী ধাপ ◈ বিচারপতি একেএম আসাদুজ্জামানকে দুদক চেয়ারম্যান নিয়োগ ◈ পোশাকের পর যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি পণ্য ফুটওয়্যার, এক বছরে রপ্তানি বেড়েছে ৫২%

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০৯:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাহজালালে সৌদি ফেরত যাত্রীর ব্যাগেজ থেকে ২ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

সুজন কৈরী: [২] হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

[৩] মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল অতিক্রম কালে রবিন মাতবর নামের সৌদি ফেরত ওই যাত্রীকে আটক ও স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

[৪] প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মোহাম্মদ আব্দুস সাদেক বলেন, স্বর্ণ চোরাচালানের তথ্যে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকেন। বিকেল ৩টা ৪৭মিনিটে সৌদি আরব থেকে একটি ফ্লাইট (নং এসভি ৩৫৮০) ঢাকায় পৌঁছায়। ওই ফ্লাইটের যাত্রী রবিন মাতবরকে গ্রীণ চ্যানেল অতিক্রম কালে আটক করে ব্যাগেজে কোনও স্বর্ণবার বা স্বর্ণালঙ্কার আছে কিনা জানতে চাওয়া হলে তিনি অস্বীকার করেন।

[৫] পরে তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করলে ব্যাগেজে স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়। এরপর ব্যাগেজ কাউন্টারে নিয়ে ডোর ক্লোজার ভেঙে ভেতর থেকে প্রায় ৩ কেজি ৩০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১৫ লাখ টাকা।

[৬] কাস্টমস কর্মকর্তা জানান, উদ্ধার স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে। আর আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করে তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়