শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোযা রেখে জোড়া গোল করে দলকে জেতালেন মিশরের মোস্তফা

স্পোর্টস ডেস্ক: [২] সোমবার ১০ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল মাত্র একটি ম্যাচ। এক ম্যাচ থাকলেও সেই ম্যাচের গুরুত্ব ও উত্তেজনা ছিল অনেক বেশি। উত্তর বারিধারা ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার যে দল জিতবে তারা লিগের অবনমন এড়ানোর ক্ষেত্রে এগিয়ে থাকবে। এমন অস্তিত্ব সংকটের ম্যাচে উত্তর বারিধারা ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। তিন গোলের দুইটি মিশরীয় ফরোয়ার্ড মোস্তফা কারবার আরেকটি সুজন বিশ্বাসের।

[৩] মিশরীয় ফুটবলার মোস্তফা গরমের মধ্যে রোজা রেখে খেলেছেন। আগের ম্যাচগুলোতেও রোজা ছিলেন তিনি। আজকের ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোস্তফাকে রোজা না রাখার অনুরোধ জানিয়েছিলেন। সাধারণ সম্পাদকের অনুরোধ উপেক্ষা করে রোজা নিয়েই খেলেন মোস্তফা এবং দুই গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন।

[৪] ম্যাচ জয়ের পর বারিধারার সাধারণ সম্পাদক বলেন, আজকের ম্যাচের জয় অত্যন্ত প্রয়োজন ছিল। এজন্য ওকে অনুরোধ করেছিলাম অন্তত আজ রোজা না রাখতে। ও বলেছিল সমস্যা নেই। শেষ পর্যন্ত ওর দুই গোল জয়ে ভূমিকা রেখেছে।

[৫] ১৪ মিনিটে মোস্তফার গোলেই বারিধারা লিড নেয়। ১-০ গোলের এগিয়ে দুই দল প্রথমার্ধে ড্রেসিংরুমে যায়। ৬৩ মিনিটে দ্বিতীয় গোল করে মাঠে শুয়ে পড়েন মোস্তফা। রোজা রাখায় পানিশূন্যতায় ক্লান্তি ভর করে এই ফুটবলারের। কোচ তাকে উঠিয়ে নেন। মোস্তফার উঠার পর বারিধারার আক্রমণ কমে যায়। এরপরেও ৭৮ মিনিটে সুজন বিশ্বাসের গোলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বারিধারা।

[৬] এই হারের ফলে ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়ন রেলিগেশনের শঙ্কায় পড়ে গেল। ১৬ ম্যাচে মাত্র পাঁচ পয়েন্ট। তাদের উপরে থাকা মুক্তিযোদ্ধার পয়েন্ট ১০। আগে নয় পয়েন্ট থাকা বারিধারা এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধাকে টপকে টেবিলের দশম স্থানে উঠেছে। আরামবাগ দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। চলমান লিগে রেলিগেশন দুইটি। - স্পোর্টসজোন

  • সর্বশেষ
  • জনপ্রিয়