শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০৫:১৩ বিকাল
আপডেট : ১১ মে, ২০২১, ০৫:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শুক্রবারের ঈদ দুই ঈদের সমান তাৎপর্যময় হাদিসে বলা হয়েছে

মাহামুদুল পরশ: [২] যায়েদ বিন আরকাম (রাঃ) এর হাদিস অনুযায়ি, মুয়াবিয়া (রাঃ) তাকে জিজ্ঞাসা করেন যে, আপনি কি রাসুলুল্লাহ (সা:) এর সময়ে তার সাথে দুই ঈদ (ঈদ ও জুমা) একই দিনে অনুষ্ঠিত হতে দেখেছেন? তিনি উত্তর দিলেন, হ্যাঁ।

[৩] তিনি পুনরায় জিজ্ঞেস করলেন: তিনি কি করেছিলেন? তিনি বলেন, নবী করীম (সা:) প্রথমে ঈদের নামায আদায় করেন। অতঃপর জুমার নামায আদায়ের ব্যাপারে অবকাশ প্রদান করে বলেন, যে ব্যক্তি তা আদায় করতে চায় সে তা আদায় করতে পারে।

[৪] এ হাদিসটির সমর্থনে অপর হাদিসটি হচ্ছে আবু হুরায়রা (রাঃ) এর হাদিস। হাদিসটিতে বলা হয়েছে, রাসূলুল্লাহ (সা:) বলেন, আজকের এই দিনে দুইটি ঈদ (ঈদ ও জুমা) এর সমাগমঘটেছে। কেউ চাইলে ঈদের নামাযে উপস্থিত হওয়া তার জন্য জুমার নামাযে উপস্থিত হওয়ার পরিবর্তে যথেষ্ট হবে। আমরা জুমার নামায পড়ব।

[৫] ইবনে উমর (রাঃ) এর হাদিস মোতাবেক, একবার রাসূলুল্লাহ্ (সা:) সময়ে দুই ঈদ (জুমা ও ঈদ) এর সমাগম হল। তিনি লোকদের নিয়ে ঈদের নামায আদায় করার পর বললেন, যে ব্যক্তি জুমার নামাযে আসতে চায় সে আসতে পারে। আর কেউ না আসতে চাইলে সে না আসতে পারে।

[৬] সুনানে ইবনে মাজাহ তাবারানি তার ‘আল-মুজাম আল-কাবির’ গ্রন্থে হাদিসটি এ ভাষায় বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (সা:) সময় দুই ঈদের সমাগম হল ঈদুল ফিতর ও জুমার দিন। রাসূলুল্লাহ্ (সা:) লোকদের নিয়ে ঈদের নামায আদায় করলেন। এরপর লোকদের দিকে ফিরে বললেন: ওহে লোকসকল, আপনারা কল্যাণ ও সওয়াব অর্জন করেছেন। আমরা জুমার নামায আদায় করব। যে ব্যক্তি আমাদের সাথে জুমার নামায আদায় করতে চান তিনি আদায় করতে পারেন। আর যে ব্যক্তি তার পরিবারে ফিরে যেতে চান তিনি ফিরে যেতে পারেন।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়