শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০২:১৯ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে নিয়োগ অনিয়ম খতিয়ে দেখবে ইউজিসি

জবি প্রতিনিধি: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিয়োগে অনিয়ম, ও অর্থ লোপাটের অভিযোগ খতিয়ে দেখবে ইউজিসি। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দূর্নীতির অভিযোগ পর্যালোচনায় আছে বলে সোমবার (১০ মে) জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ফেরদৌস জামান।
[৩] তিনি বলেন, যে কোনো বিশ্ববিদ্যালয়ে দূর্নীতি হলে আমরা সেটা খতিয়ে দেখি, এরপর তদন্ত করে ব্যবস্থা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লোপাটের অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমে জেনেছি। সংবাদ মাধ্যমেই আমরা মূলত এসব অভিযোগ পেয়ে থাকি। আমরা নিশ্চয়ই এটা তদন্ত করবো।
[৪] অর্থ লোপাটের অভিযোগ বিষয়ে তিনি বলেন, আমাদের অডিট টিমেরই আপত্তি ছিলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থের হিসাব পর্যালোচনা করার সময়।
[৫] তিনি বলেন, বর্তমান লকডাউনের জন্য আমাদের কাজ কিছুটা ব্যহত হচ্ছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দূর্নীতি বিষয়ে আমরা খুব শীঘ্রই তদন্তে যাবো। আমরা গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো পর্যালোচনা করেছি। ঈদ পরবর্তী আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এই অভিযোগ গুলো খতিয়ে দেখা হবে।
[৬] তদন্ত চায় ছাত্র ইউনিয়ন:  বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিসহ সকল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ। একইসাথে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগ্যের তদন্ত ও প্রয়োজনীয় নেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি।
[৭] সোমবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকী ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
  • সর্বশেষ