শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১১ মে, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ১১ মে, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট নগরীর আখালিয়া থেকে তরুণীর লাশ উদ্ধার

আবুল কাশেম রুমন: সিলেট নগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকা থেকে আকলিমা আক্তার রিমা নামের নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১০ টার দিকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। রিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের আব্দুল আহাদ শিবলুর মেয়ে। তারা সুরমা আবাসিক এলাকার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনের (রেনেসা-২) বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন।

আকলিমা আক্তার রিমা আত্মহত্যা করেছেন মর্মে ধারণা করছেন কতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. ইয়াসিন। তিনি জানান, তার হাতে কাটার দাগ পাওয়া গেছে। আত্মহত্যার আগে ভাঙ্গা গ্লাসের টুকরো দিয়ে সে তার হাতে কিছু লেখার চেষ্টা করছিলো হয়তো। ঝুলন্ত লাশের পাশে একট ভাঙা গ্লাসের টুকরো পাওয়া গেছে। তবে শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়